বুলডোজার দিয়ে সরানো হচ্ছে করোনা মৃতদেহ, প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও

২৭ জুন ২০২০, ০২:৩২ PM

© সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর সেই মৃত ব্যক্তিকে বুলডোজার দিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। এমন ঘটনায় পুরো অন্ধ্রপ্রদেশে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এতে বিরোধী দলের রাজনৈতিক নেতারাও রীতিমতো আন্দোলন শুরু করেছেন। এ ঘটনায় এরই মধ্যে দুই জনকে সাসপেন্ড করা হয়েছে।

এর আগে দেশটির অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় এক প্রাক্তন পৌর কর্মচারী করোনা পজিটিভ হয়ে মারা যান। একটি ভিডিওতে দেখা যায় মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে একটি জেসিবি মেশিন ব্যবহার করছেন পিপিই কিট পরা কয়েকজন আধিকারিক। মেশিনের সামনের অংশে তোলা হয় ওই মৃতদেহটি।

জানা গেছে, নিজ বাড়িতেই করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর প্রতিবেশীরা ওই মৃতদেহ নিয়ে করোনা আতঙ্কে ভুগতে থাকে। এরপরেই তাঁর নাতনি সরকারি ভলিন্টিয়ার ও পৌর কর্তৃপক্ষকে দেহ সরাতে ডেকে পাঠায়।

কিন্তু তাঁরা একটি জেসিবি মেশিনে ওই দেহ তুলে নিয়ে যেতে থাকেন। এই ঘটনাকে মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে অমানবিক কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রোটোকল মেনে মৃতদেহ সরানো হয়নি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি এই ঘটনার নিন্দা করে জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬