সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৫ হাজার ৩৬৭ কোটি টাকা

২৬ জুন ২০২০, ০৯:৫১ AM

© ফাইল ফটো

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে বাংলাদেশিদের জমাকৃত অর্থের পরিমাণ কিছুটা কমেছে। ২০১৮ সালে বাংদেশিদের জমার পরিমাণ ছিল প্রায় ৬২ কোটি সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি টাকায় ৫ হাজার ৫১৮ কোটি টাকা। আর ২০১৯ সালে তা হয়েছে ৬০ কোটি ৩০ লাখ ফ্রাঁ। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ হাজার ৩৬৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৫ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড–২০১৯’ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ কমেছে প্রায় ১৫১ কোটি টাকা।

মূলত বাংলাদেশ থেকে নানাভাবে অবৈধ উপায়ে পাচার হওয়া অর্থ যেমন সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা হয়, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকেরাও দেশটিতে অর্থ জমা রাখেন। তাই সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা বাংলাদেশিদের মোট অর্থের মধ্যে বৈধ–অবৈধ সব অর্থই রয়েছে।

সাধারণত সুইস ব্যাংকগুলো অর্থের উৎস গোপন রাখে। সেজন্য বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকেরা এসব ব্যাংকে অর্থ জমা রাখেন। তবে কয়েক বছর ধরে সুইজারল্যান্ডে ভারতীয়দের অর্থ জমার পরিমাণ কিছুটা কমে গেছে। কারণ ভারত সরকারের সঙ্গে সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ জমা সংক্রান্ত তথ্য আদান প্রদানের ব্যবস্থা আছে।

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে জার্মান রেড ক্রস, আবেদন শেষ ২৯ এ…
  • ২০ এপ্রিল ২০২৬