প্রথমবারের মতো এমসিসিতে নারী প্রেসিডেন্ট

২৫ জুন ২০২০, ১০:০২ AM

© ফাইল ফটো

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংগঠন মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে। প্রথমবারের মতো সংগঠনটির সর্বোচ্চ পদে প্রেসিডেন্ট নিযুক্ত হতে যাচ্ছেন একজন নারী। তিনি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্লারি কনোর।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে এমসিসি। ২০২১ সালের ১ অক্টোবর থেকে শুরু হবে এমসিসি প্রধান হিসেবে কনরের যাত্রা। যা অব্যাহত থাকে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।

আপাতত এমসিসির সভাপতি হিসেবে কাজ করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি। সাঙ্গার উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন কনোর। স্বাভাবিকভাবেই ভীষণ খুশি এই নারী সংগঠক।

উচ্ছ্বাস প্রকাশ করে কনোর গণমাধ্যমকে বলেন, ‘এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হতে পেরে আমি অনেক বেশি সম্মানিত বোধ করছি। ক্রিকেট এরই মধ্যে আমার জীবনকে সাজিয়ে-গুছিয়ে তুলেছে। আর এখন এটি আমাকে এত বড় সম্মান দিলো।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রায়ই পেছন ফিরে দেখতে হয় ঠিক কতদূর এলাম। মাত্র নয় বছর বয়সে মুগ্ধ চোখে লর্ডস দেখেছিলাম আমি, যখন লং রুমে নারীদের স্বাগত জানানো হতো না। এখন সময় বদলে গেছে। আমি মনে করি এটি দারুণ একটি সুযোগ। ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ক্লাবটিকে সামনে এগিয়ে নিতে সম্ভাব্য সবকিছুই করব।’

১৯৯৫ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কনরের। ২০০০ সালে তিনি পান ইংল্যান্ডের অধিনায়কত্ব। ২০০৫ সালে তার অধীনেই ৪২ বছরের মধ্যে প্রথমবার নারী অ্যাশেজের শিরোপা জিতেছিল ইংল্যান্ড।

 

 

গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬