মাস্ক না পরায় প্রধানমন্ত্রীকে জরিমানা করল স্বাস্থ্য মন্ত্রণালয়

২৩ জুন ২০২০, ১০:২৫ PM

© ফাইল ফটো

ফেস মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে জরিমানা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একটি গির্জা পরিদর্শনে গিয়ে মুখে মাস্ক পরার বিধান না মানায় ১৭৪ মার্কিন ডলার জরিমানা গুণতে হচ্ছে তাকে।

বার্তাসংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক ই-মেইলে মন্ত্রী কিরিল বলেছেন, প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ ছাড়াও সাংবাদিক, আলোকচিত্রীসহ যারা ক্যামেরা নিয়ে গির্জায় তার সফরসঙ্গী ছিলেন তাদেরকেও জরিমানা গুণতে হবে। তবে গির্জার ভেতরে মাস্ক না পরা পাদ্রীদের জরিমানা হবে কিনা সেব্যাপারে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, বুলগেরিয়ায় এখন পর্যন্ত মাত্র ৩ হাজার ৯৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে ২০৭ জনের মৃত্যু হয়েছে।

গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬