দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মী অর্ধেক করার নির্দেশ ভারতের

২৩ জুন ২০২০, ১০:০৬ PM

© বিবিসি

ভারত ইসলামাবাদে তাদের হাই-কমিশনের কর্মী সংখ্যা ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একইসাথে দিল্লিতে পাকিস্তানের হাই-কমিশনের কর্মী সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে এ খবর জানিয়েছে।

ভারতের বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, আজ মঙ্গলবার দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বলা হয়েছে সেখানকার কিছু কর্মকর্তা গুপ্তচরবৃত্তিতে লিপ্ত। এছাড়া তাদের সাথে কিছু চরমপন্থি গোষ্ঠীর যোগাযোগ রয়েছে।

ভারতীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন, গত ৩১ মে পাকিস্তান হাই কমিশনের দুজন কর্মকর্তাকে তারা গুপ্তচরবৃত্তিতে লিপ্ত থাকার সময় হাতে নাতে ধরেছেন এবং সাথে সাথে তাদেরকে ভারত ছাড়তে বলা হয়েছে। তবে এ ব্যাপারে পাকিস্তানের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬