জামিয়ার অন্তঃসত্ত্বা শিক্ষার্থী সফুরার জামিন দিচ্ছে না দিল্লি পুলিশ

২২ জুন ২০২০, ০৭:২৩ PM
সফুরা জারগার

সফুরা জারগার

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার রিসার্চ স্কলার এবং সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনের কর্মী সফুরা জারগারের জামিনের বিরোধিতা করেছে দিল্লি পুলিশ। তারা জানিয়েছে, ‘শুধুমাত্র অন্তঃসত্ত্বা বলেই কাউকে জামিন দিতে হবে, এই যুক্তি গ্রহণযোগ্য নয়’।

আজ সোমবার দিল্লি পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গত ১০ বছরে দিল্লির তিহাড় জেলে ৩৯ জন মহিলা সন্তান প্রসব করেছেন। তাই শুধুমাত্র গর্ভবতী বলেই কারও বিরুদ্ধে ওঠা অভিযোগকে কমিয়ে দেখা উচিত নয়’।

প্রসঙ্গত, সিএএ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং দিল্লির সহিংসতায় ইন্ধন জোগানোর অভিযোগে গত ১০ এপ্রিল ২৭ বছর বয়সি সফুরাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। চার মাসের অন্তঃসত্ত্বা সফুরার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনও (ইউএপিএ) প্রয়োগ করা হয়। সেই থেকে তিহাড় জেলে বন্দি রয়েছেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা সফুরার স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে জামিনের আর্জি জানালে তিন-তিন বার সফুরার আর্জি খারিজ করে দিল্লির পটিয়ালা হাউসকোর্ট।

পটিয়ালা হাউসকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি দিল্লি হাইকোর্টে নতুন করে সফুরার জামিনের আর্জি জানান সফুরার আইনজীবী। সেখানে আজ সোমবার সফুরাকে নিয়ে রিপোর্ট জমা দেয় দিল্লি পুলিশ।

পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জঘন্য অপরাধের জন্য জেলবন্দি কেউ গর্ভবতী হলে তাঁদের বিশেষ ছাড় দিতে হবে, এমন কোথাও বলা নেই। বরং আইনে জেল হেফাজতে থাকাকালীন তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা এবং চিকিৎসার সুবিধার কথা বলা রয়েছে।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬