করোনাভাইরাসের নতুন নাম রাখলেন ডোনাল্ড ট্রাম্প

২১ জুন ২০২০, ০৫:২৩ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসের কারণে স্থবির গোটা বিশ্ব। বিশ্বজুড়ে মারণ ভাইরাসে প্রাণ গেছে ৪ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত প্রায় ৯০ লাখ। এ ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতির শিকার মার্কিন যুক্তরাষ্ট্র। করোনার এ ক্ষতি নিয়ে চীনকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো শনিবার ওকলাহোমার তুলসা এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। সমাবেশে তিনি বলেছেন, করোনাভাইরাস এমন একটি রোগ, ইতিহাসের অন্যান্য রোগের চেয়ে যার বেশি নাম রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, করোনা নয়, আমি এটার নাম দিতে পারি ‘কুং ফ্লু’। আমি এটার ১৯টি সংস্করণের নাম দিতে পারি। অনেকেই এটাকে ভাইরাস বলেন। অনেকেই ফ্লু বলেন। পার্থক্য কি? আমি মনে করি- আমাদের কাছে এর নামের ১৯ অথবা ২০টি সংস্করণ রয়েছে।

জানা গেছে, ‘কুং ফু’ চাইনিজ মার্শাল আর্ট হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। সেটি বিবেচনা করে এবং ভাইরাসটির উৎপত্তি চীনে হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট করোনাভাইরাসকে কুং ফ্লু নামে ডেকেছেন।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬