বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় মুকেশ আম্বানি

২১ জুন ২০২০, ০২:৩৩ PM

© সংগৃহীত

করোনাভাইরাস মহামারির মধ্যেও বিশ্বের ধনকুবেরদের সম্পদের পরিমাণ বাড়ছে। তেমনই একজন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি এখন উঠে এসেছেন শীর্ষ দশের মধ্যে। মার্কিন সাময়িকী ফোর্বস রিয়েল টাইম বিলিয়নিয়ারের এ তালিকা প্রকাশ করেছে।

ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মুকেশের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৫০ কোটি ডলারে। ফলে একমাত্র এশীয় হিসেবে ঢুকে পড়েছেন বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায়। তাঁর অবস্থান নবম।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪২ শতাংশ শেয়ার মুকেশের। সংস্থার ডিজিটাল ইউনিট জিও প্ল্যাটফর্মে বড় বিনিয়োগ করে লাভবান হয়েছেন তিনি। ঋণমুক্ত কোম্পানি হিসেবে রিলায়েন্সের ঘোষণার সঙ্গে সঙ্গে শেয়ারপ্রতি মূল্য বেড়ে হয়েছে এক হাজার ৭৩৮ রুপি ৫৯ পয়সা।

এর আগেও ফোর্বসের বিবেচনায় মুকেশ টানা ১২ বার ভারতের শীর্ষ ধনী হয়েছেন।  মুকেশ এখন বাস করেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি বাড়িতে। ভারতের মুম্বাইয়ের আলটামাউন্ট রোডের ওই বাড়ির দাম ২০০ কোটি ডলার, যা ১৪ হাজার কোটি রুপির সমান। এর চেয়ে ব্যয়বহুল আর একটি বাড়িই আছে বিশ্বে, সেটি ব্রিটিশ রাজপরিবারের প্রধান প্রশাসনিক দপ্তর বাকিংহাম প্যালেস।

মুকেশ ব্যবহৃত বিলাসবহুল গাড়ির মধ্যে আছে দুটি বেন্টলি বেন্টাগা মার্সিডিজ মেব্যাচ, অ্যাস্টমার্টিন রেপিড, রোলসরয়েস ফ্যান্টম, এনডেভার, বিএমডব্লিউ, ল্যান্ডরোভার ডিসকভারি, ল্যান্ডরোভার রেঞ্জ রোভার ইত্যাদি। বেন্টলি বেন্টাগার দাম সাত কোটি ৬০ লাখ রুপি।

ধনীর তালিকায় শীর্ষ পাঁচজনের চারজনই যুক্তরাষ্ট্রের। শীর্ষেস্থান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর সম্পদের পরিমাণ ১৬ হাজার ৪০০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে থাকা মাইক্রোসফটের বিল গেটসের সম্পদের পরিমাণ ১০ হাজার ৯৯০ কোটি ডলার। ফেসবুকের প্রধান নির্বাহী জাকারবার্গের অবস্থান তৃতীয়। আর চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের লিলিয়ানে বেটেনকোর্ট ও গ্রুপ আরনল্টের বার্নার্ড আরনল্ট। এরপর রয়েছেন ওয়ারেন বাফেট।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬