নিউ ইয়র্কে নতুন সরকারি ছুটি ‘জুনটিনথ’

২০ জুন ২০২০, ০৯:১০ AM

১৯ জুন দিনটিকে নিউ ইয়র্ক সিটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে দাসপ্রথার অবসান স্মরণে দিনটি পালিত হয়ে আসছে। শুক্রবার এই ঘোষণা দেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাসিও। দিবসটিকে ‘জুনটিনথ’ বলা হয়।

এ দিনটিতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ক্রিতদাস মুক্তি পান। এরপর থেকে দিবসটিতে আনন্দ-উল্লাস করা হতো। ১৯৮০ সালে টেক্সাস রাজ্যে প্রথম ‘জুনটিনথ’কে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়।

এদিকে গত ২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিভিন্ন রাজ্যে বর্ণবাদ বিরোধী আন্দোলন তুঙ্গে উঠে। যুক্তরাষ্ট্রে বর্ণবাদের অভিযোগ নতুন করে ওঠায় এ দিবসটি নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন সংগঠন দিবসটি বড় করে পালনের উদ্যোগ নেয়।

তথ্য মতে, ১৮৬৫ সালের এই দিনে সর্বশেষ টেক্সাস রাজ্যে দাসপ্রথার বিলুপ্তি ঘটে। ঘটনাটি ঘটে ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বরে প্রেসিডেন্ট লিংকন ঘোষিত মুক্তি সনদের প্রায় তিন বছর পর। বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে দিনটিকে সরকারি ছুটি হিসাবে পালন করে এবং এটিকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করার দাবিও করা হয়।

বর্তমানে যুক্তরাজ্যের সব রাজ্যে এ দিবসটিতে ছুটি না থাকলেও কোনো না কোনোভাবে দিনটিকে স্মরণ করে। তবে সম্প্রতি বর্ণবাদবিরোধী বিভিন্ন আন্দোলন নতুন করে শুরু হওয়ায় এ দিবসটি নিয়ে আলোচনা বেড়েছে।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬