রবিবার থেকে খুলে দেওয়া হচ্ছে মক্কার মসজিদ

১৯ জুন ২০২০, ১০:২১ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোধে প্রায় তিন মাস বন্ধ ছিল পবিত্র নগরী মক্কার দেড় সহস্রাধিক মসজিদ। অবশেষে আগামী রবিবার থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলো খুলে দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘আগামী রোববার ফজরের নামাজের সময় থেকে মক্কা নগরীর ১ হাজার ৫৬০টি মসজিদ খুলে দেওয়া হবে’।

গালফ নিউজের প্রতিবেদনে সৌদির ইসলামিক আফেয়ার্স মিনিস্ট্রির বরাত দিয়ে বলা হয়েছে, মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার শর্ত হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে নিয়ে এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।

ইসলামিক আফেয়ার্স মিনিস্ট্রি মক্কার মসজিদগুলোতে সাধারণ মুসল্লিদের জন্য নামাজ বন্ধ থাকাকালীন প্রতিটি মসজিদ জীবাণুমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছিল।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬