সুশান্তকে খুঁজে বেড়াচ্ছে তাঁর প্রিয় পোষা কুকুর ‘ফাজ’

১৯ জুন ২০২০, ১০:৩৫ AM

© সংগৃহীত

বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যার মাধ্যমে মাত্র ৩৪ বছর বয়সে নিজের উড়ন্ত কেরিয়ার শেষ করে দিয়েছেন। তার মৃত্যু নিয়ে তদন্ত করছে মুম্বাইয়ের পুলিশ। প্রিয় অভিনেতার মৃত্যু শোক সইতে না পেরে ইতোমধ্যে ভারতে দুইজন আত্মহত্যা করেছেন। চোখের অশ্রু বিসর্জন দিয়েছেন তার সাবেক প্রেমিকারাও।

এত সবকিছুর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও সবার নজর কেড়েছে। সুশান্তের অগতি ভক্তের হৃদয়ে দোলা দিয়ে গেছে ভিডিওটি। আর সেটি হচ্ছে সুশান্তের পোষ্যপ্রাণী ‘ফাজ’-এর। লকডাউনের সময় যখন সুশান্ত বাড়িতে বন্দী ছিলেন তখন তার খেলার সঙ্গী ছিল প্রিয় ফাজ। আজ আর সুশান্ত নেই। মালিককে দেখতে না পেয়ে মন খারাপ সুশান্তের প্রিয় ‘ফাজ’-এর।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ঘরের মধ্যে কাউকে খুঁজে বেড়াচ্ছে ‘ফাজ’। কারোর ফিরে আসার প্রতীক্ষায় বারবার দরজার সামনে ছুটে যাচ্ছে সে। কিন্তু ফিরে আসছে হতাশ হয়ে। আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সুশান্তের ছবির দিকে তাকিয়ে বসে রয়েছে ‘ফাজ’। অবলা এই প্রাণীটি হয়তবা তাঁর মন খারাপের কথা বলতে পারছে না। যা দেখে অঝরে কেঁদেছেন সুশান্ত ভক্তরা।

উল্লেখ্য, গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর কারণ নিয়ে উঠে আসছে নানান তথ্য কেউ বলছেন মানসিক অবসাদের কারণেই এই পথ বেছে নিয়েছেন সুশান্ত। আবার কেউ বলছেন সুশান্তের মৃত্যুর জন্য দায়ি বলিউডের স্বজনপ্রীতি স্বভাব। কারণ যেটাই হোক; সুশান্ত ভক্তরা মনে করেন; সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে তাদের প্রিয় অভিনেতার মৃত্যুর আসল রহস্য।

সূত্র: জিনিউজ

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬