স্বজনপ্রীতির মধ্য দিয়েও লড়াই করেছি, সুশান্ত পারলো না

১৭ জুন ২০২০, ০৩:৫৮ PM

© ফাইল ফটো

বিগত কয়েক দশক ধরেই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠছে। হাল সেশনের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্য দিয়ে সেটি আরো জোরালোভাবে প্রকাশ পেয়েছে। এবার স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন দেশটির আরেক অভিনেতা প্রকাশ রাজ।

এক টুইট বার্তায় এই অভিনেতা জানিয়েছেন, বলিউডের এই স্বজনপ্রীতির মধ্য দিয়ে তাকেও যেতে হয়েছে। সবকিছুর সাথে লড়াই করে তিনি এখনো টিকে রয়েছেন। তবে সুশান্ত পরলো না। এবার কি আমরা শিখব! এবার কি সত্যিই আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব না! এরকম স্বপ্নের যাতে মৃত্যু না হয়, তার জন্য উঠে দাঁড়াব না?

এদিকে বলিউডের একটি সূত্র জানিয়েছে, পরিচালক শেখর কাপুরের সঙ্গে যশরাজ ফিল্মসের একটি ছবি করার কথা ছিল সুশান্তের। তবে ছবির কাজ রহস্যজনকভাবে স্থগিত হয়ে যায়। শুধু তাই নয় যশরাজের বেশ কয়েকটি ছবি থেকে বাদ পড়ে মুষড়ে পড়েছিলেন সুশান্ত।

দেশটির আরেক অভিতো বিবেক ওবেরয় সুশান্তের শেষকৃত্যে অংশগ্রহণ করে বলেছেন, সুশান্তের মৃত্যুর মাধ্যমে বলিউড জেগে উঠবে।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬