সুশান্তের আত্মহত্যায় সালমান খানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

১৭ জুন ২০২০, ০২:৫৩ PM

© ফাইল ফটো

গোটা ভারতে শোকস্তব্ধ বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে। গত রবিবার বান্দ্রার নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। এদিকে তাঁর মৃত্যুতে অনেকের অভিযোগ তাকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে। এরই মধ্যে সুশান্তের আত্মহত্যার ঘটনায় সালমান খানসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিহারের মুজফফরপুরে সিজিএম আদালতে করণ জোহর, সালমান খান, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালিসহ আট বলিউড ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী। আত্মহত্যায় প্ররোচনা দেওয়াসহ ভারতীয় দণ্ডবিধির ১০৯, ৫০৪, ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী।

এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জেরে এখন দুইভাগে ভাগ হয়ে গেছে বলিউড। একদল সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের ‘প্রিভিলেজড ক্লাব’ সদস্যদের দায়ী করেছেন। বলিউডের স্বজনপোষণই দায়ী সুশান্তের মৃত্যুর জন্য-এমনই দাবি উঠছে খোদ বলিপাড়ার অন্দরমহল থেকেই।

 

সূত্র: হিন্দুস্থান টাইমস

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close