করোনায় ভারতে একদিনে প্রাণ গেল ২০০৩ জনের

১৭ জুন ২০২০, ১০:৪৩ AM

© সংগৃহীত

ভারতে ১১ হাজার ছাড়িয়ে গেল করোনায় মৃত্যুর সংখ্যা। শুধু তা-ই নয়, উদ্বেগ বাড়িয়ে দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হল দু’হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত সাড়ে তিন লাখের বেশি। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় দেশে দু’হাজার তিন জনের মৃত্যু হয়েছে।

এক দিনে মৃত্যুর হিসেবে যা এখন সর্বোচ্চ। এই বৃদ্ধির ফলে ১০ হাজারের সীমা পার করল মৃত্যুর সংখ্যা। ভারতে এ পর্যন্ত মোট ১১ হাজার ৯০৩ জন প্রাণ হারালেন করোনার কারণে। ১১ হাজারের মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৫৩৭ জনের। ২৪ ঘণ্টায় এক হাজার ৪০৯ জন মারা গিয়েছেন সেখানে।

মৃত্যু বাড়ছে রাজধানী দিল্লিতেও। ২৪ ঘণ্টায় সেখানে ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। এই বৃদ্ধির ফলে গুজরাটকে ছাপিয়ে মৃত্যু তালিকায় দ্বিতীয় স্থানে চলে এল দিল্লি, এক হাজার ৮৩৭ জন। গুজরাটে মারা গেছেন এক হাজার ৫৩৩ জন। আর তামিলনাড়ুতে ৫২৮ জন।

মৃত্যুর নিরিখে দেশের পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে এখন পর্যন্ত ৪৯৫ জন মারা গিয়েছেন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। এর পর রয়েছে মধ্যপ্রদেশ ৪৭৬ জন, উত্তরপ্রদেশ ৪১৭ জন, রাজস্থান ৩০৮ জন, তেলঙ্গানা ১৯১ জন, হরিয়ানা ১১৮ জন।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ হাজার ৯৭৪ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট তিন লাখ ৫৪ হাজার ৬৫ জন আক্রান্ত হলেন। খবর: আনন্দবাজার।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬