বিশ্ব শান্তি সূচকে চার ধাপ এগিয়ে বাংলাদেশ

১৬ জুন ২০২০, ০৮:৩১ AM

© সংগৃহীত

বিশ্ব শান্তি সূচকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌(জিপিআই) বাংলাদেশ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌গত বছরের চেয়ে চার ধাপ এগিয়ে তালিকার ৯৭তম স্থানে উঠে এসেছে। গতবার বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। গত বছরের মতো এবারও বৈশ্বিক এ সূচকে ভারত (১৩৯তম), পাকিস্তানের (১৫২তম) চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বিশ্ব শান্তি সূচক-২০২০ তৈরি করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস এন্ড পিস (আইইপি)। সূচকে বিশ্বের স্বাধীন ১৬৩টি দেশের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা ও সুরক্ষা, অর্থনৈতিক মূল্য, ট্রেন্ড এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে দেশগুলোর নেয়া পদক্ষেপের তথ্যের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়।

এবার বিশ্ব শান্তি সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে বাংলাদেশের। সামগ্রিকভাবে ২ দশমিক ৩ শতাংশ অগ্রগতি নিয়ে বাংলাদেশের স্কোর এ বছর ২ দশমিক ১২১। তিনটি মাপকাঠির সব কয়েকটিতেই বাংলাদেশের অগ্রগতি হয়েছে জানিয়ে জিপিআই বলছে, সবচেয়ে বড় উন্নতি ঘটেছে সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তায়। বিরোধী দল বিএনপির প্রতিবাদ-বিক্ষোভের সংখ্যা কমে আসায় নিরাপত্তা ও সুরক্ষায় উন্নতি দেখেছে বাংলাদেশ।

তবে উন্নত কর্ম পরিবেশের দাবিতে তৈরি পোশাক শিল্প খাতে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত থাকলেও তা এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ সংঘাত, খুন ও সন্ত্রাসবাদের প্রভাব কমায় সেসব বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে অবদান রেখেছে।

২০০৮ সাল থেকে শান্তিপূর্ণ দেশের শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। শীর্ষ পাঁচের অন্য দেশগুলো হলো- পর্তুগাল তৃতীয়, অস্ট্রিয়া চতুর্থ ও ডেনমার্ক (পঞ্চম)।

এবারের শান্তি সূচকে ৮১ দেশে শান্তি বেড়েছে। কমেছে ৮২টির। আর বিশ্বজুড়ে শান্তির অবনতি ঘটেছে ০ দশমিক ৩৪ শতাংশ।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬