© ফাইল ফটো
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় ফ্রান্সের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার (১৪ জুন) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণ করতে বলেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সাথে বার, রেস্টুরেন্ট, বিমানবন্দর ও সীমান্ত খুলে দেয়ার কথা বলেছেন তিনি। তবে আন্তর্জাতিক ফ্লাইট কিংবা স্থানীয় ফ্লাইটগুলো নির্ভর করবে অন্যান্য দেশের উপর।
ছোটদের স্কুলের পাশাপাশি প্রাইমারি আর হাইস্কুলও খুলে দেয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একইসাথে আগামী ২২ তারিখ থেকে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে এমনটাও বলেছেন তিনি।
প্রেসিডেন্টের এ ভাষণের মধ্যে দিয়ে ফ্রান্সের জনজীবন আবারো স্বাভাবিক অবস্থায় ফিরবে এমন আশাবাদ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।
ফ্রান্সে বসবাসরত এক বাংলাদেশি বলেন, আমাদের বার-রেস্টুরেন্টগুলো আগের মত চলবে আশা করি। আরেক প্রবাসী বলেন, বাচ্চাদের স্কুলে দেওয়ার ক্ষেত্রে মাস্ক পরিধান করতে হবে।