পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের দুই কূটনীতিক নিখোঁজ

১৫ জুন ২০২০, ১২:০৫ PM

© এনডিটিভি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কর্মরত ভারতীয় হাই কমিশনের দুই কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। আজ সোমবার (১৫ জুন) সকাল ৮টার পর তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে।

এ বিষয়ে নয়া দিল্লি থেকে পাকিস্তান সরকারের কাছে অভিযোগ করা হয়েছে। এর আগে নয়া দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের কার্যালয়ের দু’জন কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ফেরত পাঠানোর পদক্ষেপের পরেই এ ঘটনা ঘটেছে। সেজন্য অনেকেই ওই দুই ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করছেন।

অভিযোগ উঠেছে, কয়েকদিন ধরেই পাকিস্তানে থাকা বেশ কয়েকজন শীর্ষ ভারতীয় কূটনীতিককে চাপে রাখার চেষ্টা করা হচ্ছিল। তাঁদের উপর অতিরিক্ত নজরদারি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে ভারতের পক্ষ থেকে ইসলামাবাদকে ঘটনাটি জানিয়ে তার প্রতিবাদও করা হয় বলে খবরে জানানো হয়েছে।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬