দিশার মৃত্যুর ১ সপ্তাহ পর ‘আত্মহত্যার’ পথ বেছে নিলেন সুশান্ত

১৪ জুন ২০২০, ০৫:৩৫ PM

© ফাইল ফটো

ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। সুশান্তের সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর মাত্র এক সপ্তাহ পরেই আত্মহত্যা করলেন এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি খ্যাত এই অভিনেতা।

রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সুশান্ত আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করলেও তার মৃত্যুর রহস্যজট খুলছে না। কারণ এখনও পর্যন্ত সুশান্তের ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। মাত্র ৩৪ বছর বয়সী এই বলি তারকা কি কারণে আত্মহত্যা করতে পারেন সে সূত্র খুঁজছে বান্দ্রা পুলিশ।

সুশান্তের এই অপমৃত্যুর সূত্র খুঁজতে গিয়ে বার বারই তার সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের প্রসঙ্গ চলে আসে। গত সোমবার মুম্বাইয়ের মালাডের একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দিশা সালিয়ান। সেই খবরে ভেঙে পড়েছিলেন সুশান্ত।

সেই ঘটনার পর শোকে কাতর হয়ে পড়েন সুশান্ত। ডিপ্রেশনে ভুগতে দেখা গেছে তাকে। ওই ঘটনার পর শোকে মুহ্যমান সুশান্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, দিশা আত্মহত্যা করতে পারে এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। দিশার আত্মার শান্তি কামনা করছি।

তবে দিশার সেই আত্মহত্যার ঘটনায় সুশান্ত নিজেকে শেষ করে দিলেন কিনা তা এখনও জোর গলায় বলতে পারছে না পুলিশ। তবে বিষয়টি আমলে নিয়েছে পুলিশ। কারণ সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন সুশান্ত। এমন গুঞ্জন শোনা গেছে বিটাউনে। আর সুশান্ত ছাড়াও রিয়া চক্রবর্তীর ম্যানেজার হিসাবে কাজ করেছেন দিশা ৷

বলি সূত্রের খবর, ব্যক্তিগত জীবনেও দীর্ঘ টানাপড়েনের মধ্য দিয়ে গিয়েছেন সুশান্ত। ক্যারিয়ারের শুরুতে অঙ্কিতা লোখন্ড নামের এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সুশান্ত। কিন্তু বলিউডে পা রাখার কিছুদিন পর অঙ্কিতার সঙ্গে সম্পর্ক ছেদ করেন তিনি।

তথ্যসূত্র: আনন্দবাজার, নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া

প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ১৪ এপ্রিল ২০২৬
গোয়েন্দা অপারেশনে অনভিজ্ঞ গফম্যানকে মোসাদের প্রধান করলেন ন…
  • ১৪ এপ্রিল ২০২৬
শিক্ষকদের শতভাগ উৎসব ভাতাকে ‘দায়িত্ব’ আখ্যা দিলেন শিক্ষামন্…
  • ১৪ এপ্রিল ২০২৬
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান উইডং বরখাস্ত
  • ১৪ এপ্রিল ২০২৬
বুয়েট বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৩, আবেদন শেষ ২৯…
  • ১৪ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ মেট্রো চলাচল
  • ১৪ এপ্রিল ২০২৬