আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত

১৪ জুন ২০২০, ০৩:৩১ PM

© ফাইল ফটো

ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। রোববার (১৪ জুন) বান্দ্রার নিজ ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি খ্যাত এই অভিনেতা।

শুসান্তের মৃত্যুর খবরটি পুলিশকে জানায় তার বাড়ির গৃহপরিচারক। প্রতিদিনের মতো আজ সকালেও কাজের জন্য সুশান্তের ফ্ল্যাটে আসেন ওই পরিচারক। এসময় সুশান্তকে নিজ ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তিনি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

সুশান্তের মৃত্যুর খবর পেয়ে নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপ টুইট করে বলেন, ‘কী বলে... এটা সত্য নয়!’ গওহর খান লিখেছেন, ‘হায় হায়...কী ঘটছে?’

এদিকে ক্যারিয়ারে শীর্ষে থেকেও কেন আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত তা নিয়ে হয়রান গোটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। সুশান্ত সিং রাজপুত ‘কায় পো চে’ ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘শুধ দেশি রোমান্স’ ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সহ অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন।

সূত্র: হিন্দুসটান টাইমস

'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close