বাস মালিকদের ভাড়া বাড়াতে দিলেন না মমতা ব্যানার্জি

০৩ জুন ২০২০, ০৭:৫৭ PM

© সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (০৪ জুন) থেকে পশ্চিমবঙ্গের সড়কে বাস চলতে শুরু করবে। লোকসানের অজুহাত দেখিয়ে বেসরকারি গণপরিবহনের মালিকেরা রাস্তায় গাড়ি নামানোর ক্ষেত্রে ভাড়া বাড়াতে সরকারের কাছে দাবি জানালেও তা কাজে আসেনি।

আজ বুধবার স্থানীয় সংবাদমাধ্যম বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সরকারের কাছে বেসরকারি গণপরিবহনের মালিকেরা রাস্তায় গাড়ি নামানোর ক্ষেত্রে ভাড়া বাড়ানোর দাবি তুলেছিলেন। কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের সরকার এই আবদার-চাপ কোনো কিছুতেই টলেনি।

তাদের দাবির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বেসরকারি গণপরিবহনের মালিকদে বলা হয়েছে, এই অবস্থায় ভাড়া বাড়লে দীর্ঘদিন আয়-রোজগার ছাড়া কাটানো মানুষ ভোগান্তিতে পড়বে। উপায় না দেখে শেষতক পুরনো ভাড়াতেই রাস্তায় গাড়ি নামানোর সিদ্ধান্ত নেন মালিকেরা। এক্ষেত্রে অবশ্য স্বাস্থ্যবিধি মেনে যত আসন তত যাত্রী বসানোর দাবি আদায় করে নেন তারা।

এদিকে বাস-মিনিবাস রাস্তায় নামানোর আগে তাদের ভাড়া বাড়ানোর দাবির বিষয়ে আজ বুধবার আলোচনায় বসে সরকার। এতে মালিকপক্ষের লোকজনও অংশ নেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, মানুষের অসুবিধার কথা চিন্তা করে ধীরে ধীরে সব রুটে বাস নামাতে হবে। মালিকরা এই মুহূর্তে ভাড়া বাড়ানোর দাবি তুললেও সরকার তা নাকচ করে দেয়। পরে মালিকরা সরকারের কাছে একটা সময়ে গিয়ে ভাড়া বাড়ানোর আবদার তোলেন।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬