জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন তামিম

০২ জুন ২০২০, ০৯:১৩ AM

© ফাইল ফটো

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি।

এর আগে করোনাকাল ভালোই কাজে লাগিয়েছেন তামিম ইকবাল। ফেসবুক লাইভে বর্তমান ও সাবেক ক্রিকেট তারকাদের হাজির করে মানুষকে আনন্দ দিয়েছেন। আবার করোনায় ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টাও করেছেন।

এ ব্যাপারে তামিম নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘আমি জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপির জাতীয় গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে।’

তিনি বলেন, ‘এমন সময়েই জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান তামিম, যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও দারিদ্র্যের হার এখনো প্রকট, বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে।’

তামিম বলেন, ‘চলমান কোভিড-১৯ মহামারি অনেকের জীবনকেই আরও বেশি সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করার আশা রাখি, যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে সহযোগিতা প্রয়োজন এমন সব পরিবারের পাশে দাঁড়াতে পারে।’

ডব্লিউএফপির দূত হিসেবে সংস্থাটির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করবেন তামিম।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬