ভারতে জুন মাসেও থাকবে লকডাউন, স্কুল খুলছে জুলাইয়ে

৩০ মে ২০২০, ০৯:৪৭ PM

© এনডিটিভি

ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির সরকার ৩০ জুন পর্যন্ত লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে শুধুমাত্র ক্যান্টনমেন্ট এলাকা ছাড়া দেশের বাকি অংশে আগামী ৮ জুন থেকে শপিংমল ও রেস্টুরেন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের হাত থেকে দেশকে সুরক্ষিত রাখার জন্য গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন। চতুর্থ ধাপে লকডাউন আগামী ৩০ মে শেষ হওয়ার কথা। এরমধ্যেই সরকার লকডাউন পঞ্চম ধাপে বাড়ানোর কথা ঘোষণা দিলো। নতুন নির্দেশিকা ১ জুন থেকে ৩০ জুন ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে।

দেশটির রাজ্য ও বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বিচার বিবেচনা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, আগামী ৮ জুন থেকে সমস্ত ধর্মীয় ক্ষেত্র, হোটেল ও রেস্টুরেন্ট খোলা থাকবে, তবে কন্টেনমেন্ট এলাকা এখনও মেনে চলতে হবে বেশ কিছু বাধা নিষেধ।

নতুন নির্দেশিকা অনুসারে দেশের অর্থনীতির কথা মাথায় রেখে ক্যান্টনমেন্ট এলাকার বাইরে জনজীবনকে স্বাভাবিক করে দেওয়া হবে। তবে মেনে চলতে বেশ কিছু বিধি নিষেধ। চতুর্থ দফায় রাতে কারফিউ জারি ছিল, সময় ছিল সন্ধ্যা ৭টা - সকাল ৭টা। সেই সময় কমিয়ে রাত ৯টা থেকে ভোর ৫টা করা হয়েছে।

এছাড়া দেশের সব স্কুল আগামী জুলাই থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে অবশ্যই এই বিষয়ে রাজ্য সরকার, অভিভাবক এবং অন্যান্য সম্পর্কিত ক্ষেত্রের সঙ্গে আলোচনা করা হবে। পরিস্থিতি দেখার পরেই আন্তর্জাতিক বিমান চলাচল, মেট্রো রেল, সিনেমা হল, জিম এবং রাজনৈতিক সভা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানানো হয়েছে। খবর: এনডিটিভি।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬