আবারও কথা হবে, শুধু দেখা হওয়ার অপেক্ষা: ইরফানের স্ত্রীর আবেগি স্ট্যাটাস

৩০ মে ২০২০, ০৪:৫৭ PM

© সংগৃহীত

দেখতে দেখতে একমাস হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন। গত মাসের ২৯ এপ্রিল সবাইকে ছেড়ে বিদায় নেয় এই মহাতারকা। চলে যাওয়ায় এখনও বলিউড অভিনেতা ইরফান খানের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছেন তাঁর স্ত্রী সুতপা শিকদার ও তাঁর পরিবার। এত দিনেও এতটুকু চোখের আড়াল করে নি তাকে। তাইতো মহা এই তারকার মৃত্যুর এক মাসের পূর্তি উপলক্ষে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দেন স্ত্রী সুতপা।

সুতপা নিজের পোস্টে লিখেন, ভালো কাজ, খারাপ কাজের বাইরে গিয়ে একটা ক্ষেত্র রয়েছে। তোমার সঙ্গে আমার সেখানে দেখা হবে। তোমার আত্মা একটা ঘাসে উপর শুয়ে থাকবে। পৃথিবীতে আর কারোর সঙ্গে কথা বলার থাকবে না। এখন শুধুই সময়ের অপেক্ষা, দেখা হবে, কথা হবে। এখন শুধু অপেক্ষা, যতক্ষণ না আবারও দেখা হয়।

এখনও ইরফান খানের স্মৃতি আঁকড়ে ধরে রয়েছেন তাঁর স্ত্রী ও দুই ছেলে। মাঝে মধ্যেই ইরফানের স্মৃতি বিজরিত ছবি সহ নানান কিছু শেয়ার করতে দেখা গিয়েছে তাঁর পরিবারকে। তবে শুধু নিজের পরিবারের নয়, গোটা দেশ তথা বিশ্বের সিনেমাপ্রেমী মানুষের হৃদয়ে থেকে গিয়েছেন ইরফান।

২০১৮ সালে এক টুইটার পোস্টে ইরফান খান জানিয়েছিলেন, তিনি এনডোক্রাইন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। এটি এমন এক ধরণের রোগ যেটি রক্তে হরমোনের সরবরাহকে বাধাগ্রস্থ করে। পরে তিনি লন্ডনের একটি হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬