৪০ জনকে আগুন থেকে বাঁচিয়ে সত্যিকারের নায়ক হলেন ক্রিকেটার!

৩০ মে ২০২০, ০৪:১৩ PM

© সংগৃহীত

ক্রিকেট খেলে এতটা নাম করতে না পারলেও এবার ৪০ জন মানুষকে ভয়াবহ আগুন থেকে বাঁচিয়ে ঠিকই সত্যিকারের নায়ক হয়ে গেলেন রনজি খেলা ক্রিকেটার আকিব শেখ।

মুম্বইয়ের পশ্চিম কল্যাণ এলাকার চার্ম স্টার বিল্ডিংয়ে আগুন লেগেছিল। আটতলা বিল্ডিংয়ে আটকে পড়েছিলেন ৪০ জন মানুষ। আবাসনের প্রতিটি বাসিন্দাকে উদ্ধার করেন আকিব ও তাঁর দুই বন্ধু আদনান খান ও দানিশ খান।

এদিকে আগুন লাগা চার্ম স্টার বিল্ডিংয়ে কাঠের মই দিয়ে বিল্ডিংয়ে উঠে বাসিন্দাদের উদ্ধার করেন তাঁরা। নিজেদের জীবন বাজি রেখে ৪০ জন মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। ছতলায় আগুনের ভয়াবহতা ছিল বেশি। তাই ছতলাতেই ৪০ জন আটকে পড়েছিলেন। আকিব ও তাঁর দুই বন্ধু মিলে ছতলা থেকে সবাইকে উদ্ধার করেন। আকিব নিজেও চার্ম স্টার বিল্ডিংয়ের ছতলায় থাকেন।

এ ঘটনায় আকিব বলেন, লোড শেডিং ছিল সারাদিন। সন্ধ্যের দিকে কারেন্ট এলে আমি মোবাইল চার্জ দিতে যাই। তখন দেখি মা চিত্কার করছে। আগুনের ধোয়ায় চারিদিকে কিছু দেখা যাচ্ছিল না। তার পর বন্ধুদের ফোন করি। ওরা প্রায় সঙ্গে সঙ্গে চলে আসে। আমরা সবাইকে উদ্ধার করতে পেরেছি। বড় কোনও বিপদ ঘটেনি।

আকিব শেখ মাত্র ২০ বছর বয়সে মুম্বাইয়ের রনজি দলে জায়গায় পেয়েছিলেন। দলের হয়ে আহামরি পারফরম্যান্স করতে পারেননি। ২৫ ওভার বল করে একটিও উইকেট তুলতে পারেননি এই পেসার। তার পর আর তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা হয়নি। হাজার চেষ্টা করেছেন ফিরে আসার। কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন বিস্মৃতির আড়ালে। এবার অবশ্য তিনি যা করলেন তাতে গোটা দেশে তাঁর নাম ছড়িয়ে পড়ল।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬