তামিমের লাইভ আড্ডায় এবার কিউই অধিনায়ক উইলিয়ামসন

২০ মে ২০২০, ০১:১৭ PM

করোনা পরিস্থিতিতে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে নিয়মিত লাইভ আড্ডার আয়োজন করছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার সেই আড্ডায় চমক হয়ে অতিথি হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে বিষয়টি জানান তামিম। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ সময় দুপুর ৩টায় তামিমের লাইভ আড্ডায় যোগ দেবেন কেন উইলিয়ামসন।

এর আগে গতকাল তামিমের লাইভ আড্ডায় অতিথি হয়ে আসেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু এবং আকরাম খান। তাদের সঙ্গে বিশেষ অতিথি হয়ে আসেন পাকিস্তানের সাবেক লিজেন্ড ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬