কোয়ারেন্টিনে পাঠানো হল নওয়াজউদ্দিন সিদ্দিকিকে

১৮ মে ২০২০, ০৮:০২ PM

© সংগৃহীত

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর পরিবারকে কোয়ারেন্টিনে পাঠানো হল। এই লকডাউনের সময় নওয়াজ তাঁর পরিবারকে নিয়ে মুম্বই থেকে উত্তরপ্রদেশের মুজফ্ফর নগরে নিজের বাড়িতে ইদ উৎসব পালন করতে যান।

মুম্বই পুলিশের বিশেষ অনুমতি নিয়ে সমস্ত নির্দেশিকা মেনেই নিজের গ্রামের বাড়িতে পৌঁছেছিলেন অভিনেতা। ১১ মে তাঁরা ইদের জন্য মুজফ্ফর নগরে পৌঁছান এবং ২৫ মে অবধি সেখানে হোম কোয়ারেন্টিনে তাঁদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মুম্বই প্রশাসনের অনুমতি নিয়ে তিনি এবং তাঁর মা, ভাই, ভাইয়ের স্ত্রী লকডাউনের মধ্যে নিজের বাড়িতে যান। মুম্বই সংবাদমাধ্যমের খবর, নওয়াজ ও তাঁর পরিবারের সকলের করোনা টেস্ট হয় এবং রিপোর্ট নেগেটিভ এসেছে। খবর: আনন্দবাজার।

ইতিমধ্যেই ভারতে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে। গত সপ্তাহেই শোনা গিয়েছিল, এক লড়াকু লেখকের গল্প নিয়ে জি ফাইফ প্রিমিয়ারে আসছেন ‘ঘুমকেতু’ ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি।

নওয়াজের সঙ্গে ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বলিউড পরিচালক অনুরাগকে। সিনেপ্রেমীদের সেই উত্তেজনার পারদ উসকে দিয়েই এবার প্রকাশ্যে এসেছে ‘ঘুমকেতু’র প্রথম ঝলক।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬