৪২ লাখে বিক্রির পরও ব্রেসলেট থাকছে মাশরাফির হাতে

১৮ মে ২০২০, ০৭:৫৯ AM

মাশরাফির হাতের ব্রেসলেটটি ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে। রোববার (১৭ মে) নিলামে ব্রেসলেটটি কিনে নিয়েছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ। এই অর্থ দিয়ে মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা করা হবে করোনাভাইরাসের এই দুঃসময়ে অসহায় মানুষদের।

দীর্ঘ ১৮ বছর ধরে ব্রেসলেটটি ব্যবহার করেছেন ম্যাশ। অনেক উত্থান-পতনের সাক্ষী এটি। গ্রামের দুরন্ত কৌশিক থেকে ক্রিকেট বিশ্বের ম্যাশ হয়ে ওঠা, একের পর ইনজুরি জয় করে, পৃথিবীর বাঘা বাঘা সার্জনকে হতবিহ্বল করে দিয়ে বোলিং রানআপে যাওয়া কিংবা ঘরের মাঠে বিশ্বকাপ না খেলতে পারার বেদনা- অসংখ্য সুখ-দুঃখের মাশরাফীর হাতে ছিল এই ব্রেসলেটটি।

করোনা যুদ্ধে শামিল হতে সেই প্রিয় ব্রেসলেটটি নিলামে তোলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। নিলাম অনুষ্ঠিত হয় আয়োজক ‘অকশন ফর অ্যাকশন’-এর ফেসবুক পেজে। ব্রেসলেটটির ভিত্তিমূল্য ধরা হয় ৫ লাখ টাকা।

রোববার দিবাগত রাতে ফেইসবুকে ‘Auction 4 Action’ পেইজ-এ নিলামে তোলা হয় মাশরাফির নাম খোদাই করা ব্রেসলেটটি। ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। ডাকের পর ডাক ওঠে, শেষ পর্যন্ত সেটি বিক্রি হলো ৪২ লাখ টাকায়! কিনেছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ।

এদিকে বিএলএফসিএর চেয়ারম্যান মমিন উল ইসলাম লাইভে যুক্ত হয়ে জানিয়েছেন, এই ব্রেসলেট কিনে নিয়ে তারা আবার মাশরাফিকেই উপহার দিতে চান।

তিনি বলেন, মাশরাফির এই ব্রেসলেট অমূল্য। তবু আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠনের পক্ষ থেকে তার এই উদ্যোগের পাশে দাঁড়াতে চেয়েছি। তাকে সম্মান জানাতে চেয়েছি। আমরা এই উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত।

জানা গেছে, প্রায় দেড় যুগ আগে কাছের এক বন্ধুর মামাকে দিয়ে মাশরাফি এই ব্রেসলেট বানিয়ে নেন। এরপর দীর্ঘ পথচলায় কম সময়ের জন্যই এটি খুলেছিলেন হাত থেকে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬