অপূর্ব আমাকে জীবনের সেরা উপহার দিয়েছে

১৭ মে ২০২০, ০৯:৫৬ PM

© ফাইল ফটো

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সাথে বিবাহ বিচ্ছেদের কথা জানান অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি। ফেসবুকের ওই পোস্টে তিনি বলেন, ‌‘আমাকে ভাবি বলা সবাই বন্ধ করুন।’ এবং রিলেশনশিপ স্ট্যাটাসে যোগ করেন, ‘ডিভোর্সড’।

স্ট্যাটাস দেয়ার পর এই বিষয়ে প্রথমে কিছুই বলতে চাননি অদিতি। তবে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে বিবাহ বিচ্ছেদ নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন তিনি। অপূর্বকে দোষ না দিয়ে বরং তার গুন কীর্তন করেছেন অদিতি। তিনি বলেছেন ‘অপূর্ব আমাকে জীবনের সেরা উপহার দিয়েছে। তা হলো আমার ছেলে আয়াশ।’

অদিতি বলেন, ‘অপূর্ব একজন আদর্শ বাবা, প্রেমময় ভাই, দায়িত্বশীল পুত্র এবং একজন ভালো মানুষ।’ তবে স্বামী হিসেবে কেমন ছিলেন- সেটি আর জানাননি তিনি।

নাজিয়া বলেন, ‘তিনি মিলিয়ন ফ্যানদের কাছে একজন সুপার ট্যালেন্টেড ব্যক্তি, এটা তিনি নিজেই অর্জন করেছেন। আমার মনে হয় তিনি সেখানেই সবচেয়ে যোগ্য। ফলে তার ব্যক্তিগত জীবন নিয়ে নয়, দয়া করে তার অসাধারণ কাজগুলো নিয়ে তাকে বিচার করুন।’

নিজেদের একসঙ্গে না থাকতে পারা প্রসঙ্গে নাজিয়া বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আমরা অসংখ্য কারণে একসাথে থাকছি না, তবে আমি সবসময় তার সুখি ও সমৃদ্ধ জীবন কামনা করছি।’

উল্লেখ্য অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। মাত্র এক মাসের মধ্যে সে সম্পর্কে ফাটল ধরে। এরপর ২০১১ সালের ১৪ জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬