চীনে দ্বিতীয় ধাপে করোনা ছড়ানোর আশঙ্কা

১৭ মে ২০২০, ০৫:২২ PM
দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞ ঝং নানশান

দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞ ঝং নানশান

মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে দ্বিতীয় ধাপে ছড়িয়ে পড়ার আশঙ্ক করছেন দেশটির শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ঝং নানশান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, চীনের মানুষের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, আর সে কারণে এমন আশঙ্কা তৈরি হয়েছে।

গত বছরর শেষের দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এরইমধ্যে ভাইরাসটি প্রাণ কেড়েছে তিন লাখেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ৪৬ লাখের বেশি। উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।

গত এক মাসে সেখানে করোনা আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি। করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে চীনের মানুষ। লকডাউন শিথিল করা হয়েছে এবং কিছু স্কুল ও কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে এ নিয়ে একেবারেই নিশ্চিন্তে না থাকার পরামর্শ দিয়েছেন ঝং নানশান।

চীনে দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ ছড়িয়ে পড়া নিয়ে সতর্ক করেছেন তিনি। গত কয়েক সপ্তাহে চীনে নতুন করে আক্রান্ত বাড়ছে। বিশেষ করে উহান, উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে এবং জিলিনে আক্রান্ত বাড়তে শুরু করেছে।

নানশান বলছেন, এই মুহূর্তে যেসব চীনা নাগরিক কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবেই আক্রান্ত হচ্ছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, ‘আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছি। এ মুহূর্তে আমাদের অবস্থা অন্য দেশের তুলনায় ভালো বলে আমি মনে করি না।’

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬