সম্পর্ক ঠিক করতে ইসরায়েলের জন্য টিভি সিরিয়াল বানাচ্ছে সৌদি আরব

১৬ মে ২০২০, ০৯:০০ PM

© সংগৃহীত

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য টিভি সিরিয়াল তৈরি করছে সৌদি আরবের একজন সাংবাদিক ও লেখক। যদিও এটি প্রচারণামূলক টিভি সিরিয়াল। তবুও ইহুদীবাদে বিশ্বাসী দেশের সাথে সম্পর্ক বজায় রাখতে সৌদির এম প্রচেষ্টা নিয়ে উঠেছে প্রশ্ন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল হামিদ কাবিন নামে এ সাংবাদিক বলেন, আঞ্চলিক বিভিন্ন দেশের অভিনেতা-অভিনেত্রীদের অংশগ্রহণে এই টেলিভিশন সিরিয়াল তৈরি করা হবে এবং এটি আগামী বছর থেকে জেরুজালেম ও তেল আবিব শহরে শুটিং করা হবে।

তিনি জানান, এই সিরিয়াল ইসরাইলের টেলিভিশন চ্যানেল এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোর টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে।

সৌদি রাজ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এ্ সাংবাদিক দাবি করেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে রয়েছে সৌদি আরবের জনগণ।

সূত্র: পার্সটুডে।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬