নেপাল

পালানোর চেষ্টা করলে করোনা রোগীকে গুলি করে হত্যার নির্দেশ

১৫ মে ২০২০, ১০:১১ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যার অনুমতি দিয়েছে নেপাল। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির পারশা জেলার প্রধান কর্মকর্তা বিষ্ণু কুমার কারকি এ কথা জানিয়েছেন।

শুক্রবার দেশটির ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি দেশজুড়ে বাড়তে থাকা প্রত্যেকেই যখন চিন্তিত তখন কর্তৃপক্ষ এটি মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেয়ার পথে হাঁটলো। দেশটির পারসা জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার আইসোলেশন ওয়ার্ড থেকে কোনও সংক্রমিত রোগী পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করতে নিরাপত্তাবাহিনীকে নির্দেশ দিয়েছে।

তবে স্থানীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দেশটির মানবাধিকার কর্মীরা সরকারের এই নির্দেশকে বিপজ্জনক উল্লেখ করে এর মাধ্যমে মানুষের মৌলিক মানবাধিকারের লঙ্ঘিত হবে বলে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, নেপালে এখন পর্যন্ত ২৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা যাননি একজনও। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ জন।

বিষ্ণু কুমার কারকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে মোতায়েনের নির্দেশ দিয়ে বলেছেন, হাসপাতালে আইসোলেশনে থাকা রোগীরা পালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাকে গুলি করতে পারবে।

এদিকে বুধবার দেশটির নারায়নি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে দু’জন করোনা পজিটিভ রোগী পালিয়ে যান। হাসপাতাল থেকে রোগীর এই পালিয়ে যাওয়ার ঘটনার পর নিরাপত্তাবাহিনীকে বলপ্রয়োগের অনুমতি দেয়া হলো। যদিও পরবর্তীতে ওই দুই রোগীকে আটক করে আবারও হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬