প্রথমবারের মতো কুকুরের শরীরে করোনা শনাক্ত

১৫ মে ২০২০, ০৫:৫৩ PM

© ফাইল ফটো

হংকংয়ে দুটি কুকুরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কুকুরের ক্ষেত্রে সংক্রমণের ঘটনা এটাই প্রথম। গবেষকরা বলছেন, কুকুর দুটির মালিকের কাছ থেকে সংক্রমণের ঘটনা ঘটেছে। এ সম্পর্কে গবেষণা সক্রান্ত নিবন্ধ প্রকাশ করেছে নেচার সাময়িকী।

গবেষকেরা ভাইরাসের জিনগত বিশ্লেষণ করে দেখেছেন, হংকংয়ের ওই পরিবারের সংক্রমিত সদস‌্যদের সঙ্গে কুকুরের সংক্রমণের সাদৃশ‌্য রয়েছে। সরাসরি জিনগত এ সম্পর্ক প্রমাণ করে যে মালিকের কাছ থেকেই করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞান সাময়িকী নেচার এক প্রতিবেদনে বলেছে, করোনাভাইরাসে আক্রান্ত কুকুর দুটি অসুস্থ হয়নি। কুকুর পরস্পরকে সংক্রমিত করেছে বা কুকুরের কাছ থেকে মানুষ সংক্রমিত হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গবেষক দলের নেতৃত্বে থাকা হংকং বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট মালিক পেইরিস বলেন, গবেষকরা সন্দেহ করেছিলেন যে সংক্রমণটি মালিকদের কাছ থেকে কুকুরের কাছে চলে গেছে এবং সরাসরি জিনোমিক লিংক পাওয়ার বিষয়টি সে ধারণাকে দৃঢ় সমর্থন করে।

জার্মানির রিমসের ফেডারেল রিসার্চ ইনস্টিটিউট ফর অ্যানিমেল হেলথের প্রধান টমাস মেটেন্লিটার, বলেন, করোনা আক্রান্ত কুকুরের মালিকদের পোষা প্রাণী প্রতিপালনে সতর্ক হওয়া উচিত।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬