এবার শোলাকিয়ায় হবে না ঈদের জামাত

১৫ মে ২০২০, ০৪:৪৯ PM

© ফাইল ফটো

করোনার কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবারের ঈদ-উল-ফিতরের জামাত হচ্ছে না। সেখানে এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ শুক্রবার (১৫ মে) ঈদের জামাত না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। ২০১৬ সালে শোলাকিয়ায় জঙ্গি হামলার পরও সেখানে প্রতিটি জামাতে লাখো মুসল্লির সমাগম হয়ে আসছে।

কোভিড-১৯ সংক্রমণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, ধর্ম মন্ত্রণালয়ের মিটিংয়ের পর উন্মুক্ত স্থানে ঈদের জামাত করা যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে। সেখানে ১৮৪ নম্বর বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, জীবনের ঝুঁকি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ঈদের জামাত মসজিদে আদায় করতে হবে।

তিনি জানান, শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয়। সেজন্য এবারের ঈদ জামাত অনুষ্ঠিত হবে না। সকাল ৮টা থেকে এক ঘণ্টা পরপর একাধিক জামাত করার পরিকল্পনা রয়েছে। মসজিদে জামাতের ক্ষেত্রেও কয়েকটি শর্ত রয়েছে। কার্পেট বিছানো যাবে না, নামাজের জায়গা পরিষ্কার করে দিতে হবে। ঈদের কয়েকদিন আগে এ নিয়ে আলেম ও মুসল্লিদের নিয়ে একটি মিটিংও হবে।

প্রসঙ্গত, জনশ্রুতি অনুযায়ী ১৮২৮ সালে এই মাঠে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এর নামকরণ হয় ‘সোয়া লাখিয়া’। এখন সেটি শোলাকিয়া নামেই পরিচিত।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close