নিজের সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন ইলন মাস্ক

১৪ মে ২০২০, ০৮:৫০ AM

© ফাইল ফটো

নিজের সব সম্পত্তি বিক্রির ঘোষণা দিয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। মাস্ক বলেছেন যে, তিনি তাঁর সমস্ত সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে কোটিপতি হওয়ার কারণে লোকেরা আর তাকে আক্রমণ করতে না পারে।

ইলন মাস্ক এই মাসের শুরুর দিকে টুইটারে ঘোষণা করেছিলেন যে তিনি প্রায় সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রি করছেন এবং কোনো বাড়ির মালিক হবেন না।

জো রোগানের পডকাস্টের নতুন পর্বে এ বিষয়ে কথা বলেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা। জো রিগান মাস্ককে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। মাস্ক বলেন, আমি এই পদক্ষেপটি নিয়ে কিছুটা দুঃখিত। রোগান তাকে পাল্টা প্রশ্ন করলেন, আপনি যদি এই নিয়ে দুঃখিত হন তবে আপনি এটি করছেন কেন?

মাস্ক তখন ব্যাখ্যা করলেন, আমার মনে হয় যে ধরণের সম্পদের ওজন আপনাকে নিচে নামিয়ে দেয় সেটা বহন না করাই উচিত। আপনি জানেন কোটিপতি হওয়ার কারণে অনেকেই আপনার অবস্থানকে টার্গেট করবে। সম্পদ না থাকলে সেই ঝুঁকি নেই।

ইলোন মাস্ক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, যার সম্পদের নিট মূল্য ৩৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬