যুক্তরাজ্যে বৃদ্ধাশ্রমে ২০ হাজার মানুষের মৃত্যু

১৩ মে ২০২০, ০৫:২৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের বৃদ্ধাশ্রমগুলোতে ২০ হাজার জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সে এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সরকারের তথ্যের উপর ভিত্তি করে এ হিসাব করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মারা যাওয়া ২০ হাজার জন ব্রিটেনের ইংল্যান্ড এবং ওয়েলসের বৃদ্ধাশ্রমগুলোতে (কেয়ার হোম) থাকত। গত আট সপ্তাহে দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৬২৭ জনের।

তবে এই সংখ্যার মধ্যে স্কটল্যান্ডের মৃত্যুর হিসাব নেই। করোনা আক্রান্ত বহু রোগী যারা কেয়ার হোম থেকে পরবর্তীতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং মারা গেছে তাদেরকেও এই হিসাবের মধ্যে আনা হয়নি।

প্রসঙ্গত, ব্রিটেনে করোনাভাইরাসের মহামারিতে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে যা ইউরোপে যেকোনো দেশের চেয়ে বেশি। এতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাস মোকাবেলার কৌশল এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র : রয়টার্স, পার্সটুডে

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬