পুতিনের মুখপাত্র করোনায় আক্রান্ত

১২ মে ২০২০, ০৮:২৬ PM

© ফাইল ফটো

রশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাশিয়ার সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার এতথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির স্থানীয় এক সংবাদ মাধ্যমকে পেসকভ বলেন, ‘হ্যাঁ, আমি অসুস্থ। আমি চিকিৎসা নিচ্ছি।’ তিনি জানান, এক মাসের বেশি সময় আগে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

রাশিয়ার সরকারের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে পুতিনের মুখপাত্র পেশকভ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন। দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এপ্রিলের শেষের দিকে প্রেসিডেন্ট পুতিনকে নিজের করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেয়ার খবর দেন। সেই সময় চিকিৎসাধীন থাকায় প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িক সরে দাঁড়ান মিখাইল।

উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ১১৬ জনের।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬