বেতনসহ ছুটির মেয়াদ আরও চার মাস বাড়াল যুক্তরাজ্য

১২ মে ২০২০, ০৭:৪৯ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার রোধে কর্মীদের বেতন পরিশোধ সংক্রান্ত যুক্তরাজ্য সরকারের প্রকল্পের মেয়াদ আরও চার মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এই সময়ে কর্মীদের বেতনের ৮০ শতাংশ পরিশোধ করবে দেশটির সরকার। মঙ্গলবার (১২ মে) দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকার কর্মী এবং কোম্পানিগুলোর লকডাউনে চলে যাওয়ার সিদ্ধান্তে সমর্থন দিয়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসাতেও সমর্থন দেবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কর্মীরা তাদের মাসিক মজুরির ৮০ শতাংশ পাবেন বলে নিশ্চিত করেন সুনাক।

সুনাক বলেন, বর্তমানে সরকারের এই প্রকল্পের আওতায় আছেন ৭৫ লাখ কর্মী। গত সপ্তাহেও এই সংখ্যা ছিল ৬৩ লাখ। আগামী আগস্ট থেকে দেশের সব খাত এবং অঞ্চলের কর্মীরা এই প্রকল্পের আওতায় আসবেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে লন্ডনে ৩২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের দেশগুলোতে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা এটিই সর্বোচ্চ। করোনার বিস্তার ঠেকাতে দেশটিতে লকডাউন জারি করা হলেও ধীরে ধীরে তা প্রত্যাহার করা হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬