এবার সীমান্তে মুখোমুখি চীন-ভারতের সামরিক হেলিকপ্টার

১২ মে ২০২০, ০৬:০৪ PM

© এনডিটিভি

করোনাভাইরাসের সংক্রমণ আবহেই ভারত-চীন সীমান্ত এলএসি বরাবর উত্তেজনা বাড়ল। সীমান্তের খুব কাছে চীনা সেনাবাহিনী অর্থাৎ পিপলস লিবারেশন আর্মির একটা হেলিকপ্টারকে উড়তে দেখা গিয়েছে। মাটির খুব নীচে এই হেলিকপ্টারের উপস্থিতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্বেগ বাড়িয়েছে।

যদিও চীনা ভূপৃষ্টে সেই কপ্টারের উপস্থিতি ছিল। কিন্তু ঝুঁকি এড়াতে ভারতীয় বিমান বাহিনীর একটি কপ্টারকে উড়ানো হয়। জানা গেছে, চীনা কপ্টারের ওপর নজরদারি করতে এই উদ্যোগ। খবর: এনডিটিভি।

সূত্রের খবর, দুই দেশের বায়ুসেনার ওই বিমান সীমা লঙ্ঘন করেনি। দু'টি কপ্টারই নিজেদের ভূপৃষ্টের ওপর ছিল। এ প্রসঙ্গে উল্লেখ্য, লাদাখের এলএসি বরাবর এই অঞ্চলে গত সপ্তাহে দুই দেশের পদাতিক বাহিনীর সক্রিয়তা ঘিরে উত্তেজনা বেড়েছিল।

সীমান্তের দু’পাশ থেকেই উড়ে এসেছিল পাথর। একইভাবে সিকিমের নাথু লা এলাকায় মুখোমুখী চলে এসেছিল দুই দেশের পদাতিক বাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খবর, দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে এই ধরনের ঘটনা ঘটেই থাকে। পরে ফ্ল্যাগ বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এক্ষেত্রেও সেটা হয়েছে। যদিও বেশ কয়েক মাস পর এভাবে ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা বাড়ল, জানিয়েছে মন্ত্রণালয়।

এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের দাবি, এলএসিতে পিএলএ শান্তি-স্থিতি বজায়ে কাজ করে। দুই দেশের উচিত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধান করা। তারা সবসময় ভারতীয় সেনার সঙ্গে সমন্বয় রেখেই সীমান্ত ব্যবস্থা মজবুত রাখে বলেও দাবি করেছে চীন।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬