তামিমের লাইভ আড্ডায় এবার প্রোটিয়া তারকা ডু প্লেসিস

১২ মে ২০২০, ১১:১৯ AM

দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে আপাতত সব ধরনের ক্রিকেট বন্ধ। আর এতে করে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। এ থেকে বাদ যাননি বাংলাদেশের ক্রিকেটাররাও। তবে এই সময়টাকে কাজে লাগাচ্ছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিয়মিত ফেসবুকে লাইভ আড্ডায় এর আগে মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফিকে নিয়ে করলেও এবার তাঁর সেই আড্ডায় যোগ দেবেন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসিস।

গতকাল সোমবার তামিম তার ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসিসকে নিয়ে লাইভ আড্ডা দেবেন দেশ দেশ সেরা এই ওপেনার।

জানা গেছে, মুশফিকুর রহিমকে দিয়ে ফেসবুকে লাইভ আড্ডা শুরু করেন তামিম। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে লাইভে নিয়ে আসেন তিনি।

সর্বশেষ গত রবিবার তামিমের সঙ্গে লাইভ আড্ডায় যোগ দেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন এবং নাঈমুর রহমান দুর্জয়।

ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ০৬ অক্টোবর ২০২৬
টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ০৬ অক্টোবর ২০২৬