ইরানে ফ্রেন্ডলি ফায়ারের সময় মিসাইলের আঘাতে ১৯ সেনা নিহত

১১ মে ২০২০, ০৫:৫৯ PM

© বিবিসি

ইরানের নৌবাহিনীর দু’টি জাহাজের মধ্যে ‘ফেন্ডলি ফায়ার’ বা নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দেশটির কমপক্ষে ১৯ জন নাবিক মারা গেছেন। ইরানিয়ান নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ফ্রিগেট জামারান পরীক্ষা করে দেখছিল এমন একটি জাহাজ বিধ্বংসী মিসাইল সহযোগী ছোট জাহাজ কোনারাককে আঘাত হানলে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ওমান উপসাগরে, হরমুজ প্রণালীর কাছে। এসময় সেখানে একট প্রশিক্ষণ কার্যক্রম চলছিল বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

ইরানের প্রতিরক্ষা বাহিনী ওই কৌশলগত জলসীমায় নিয়মিতভাবে প্রশিক্ষণ চালিয়ে থাকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইট জানিয়েছে, দেশটির দক্ষিণের বন্দর-ই-জাস্কের কাছে প্রশিক্ষণের সময় কোনারাক জাহাজে একটি মিসাইল আঘাত হানে।

এতে বলা হয়, কোনারাক এ সময় প্রশিক্ষণের একটি লক্ষবস্তু নির্দিষ্ট স্থানে নিয়ে যায়, কিন্ত মিসাইলটি আঘাত হানার সময় যথেষ্ঠ দূরে সরে যেতে পারেনি। জাস্ক বন্দরটি ইরানের রাজধানী তেহরান থেকে এক হাজার ,২৭০ কিলোমিটার দূরে অবস্থিত। জামারান ও কোনারক ইরানী মিলিটারির নৌবাহিনীর অংশ বলে বলা হচ্ছে।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬