করোনা আইসোলেশনে প্রেম, বের হয়েই বিয়ে করলেন তরুণ-তরুণী

১১ মে ২০২০, ০৫:১২ PM

© প্রতিকী ছবি

চীনের উহান থেকে ছড়ানো করোনার প্রাদুর্ভাবে বিপর্যস্ত গোটা বিশ্ব। বিভিন্ন দেশে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এরমধ্যেও কিছু মন ভালো করা খবরও আসছে।

এবার করোনায় আক্রান্ত অবস্থায় আইসোলেশন ওয়ার্ডে তরুণ-তরুণী জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে নিলেন। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায়।

করোনা আক্রান্তদের জন্য তৈরি আইসোলেশন সেন্টারে থাকা অবস্থায় এক তরুণ ও তরুণীর মধ্যে হয়ে গেল প্রেমের সম্পর্ক। তাদের নেয়া হয়েছিল করোনাভাইরাসের চিকিৎসার জন্য।

জানা গেছে, নিষেধ করার পরও আইসোলেশনে ওই তরুণ ও তরুণী বারান্দায় দাঁড়িয়ে কথা বলতেন। ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে-করতেই বুঝতে পারেন তারা মনের মানুষ খুঁজে পেয়েছেন। সুস্থ হওয়ার পর ঠিক করেন, সেরে ফেলতে হবে বিয়ে।

সেই সিদ্ধান্তে মোতাবেক তারা ঘরোয়াভাবে বিয়েও সেরে ফেলেছেন। জীবনযুদ্ধ ময়দানে অবস্থানকালে জীবনের বড় সিদ্ধান্তটা নিতে পারার জন্য খুশি তারা উভয়েই।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬