ফের উহানে করোনা আক্রান্ত রোগী শনাক্ত

১০ মে ২০২০, ১০:১৪ PM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে আবারও নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। টানা ৩৭ দিন পর শহরটিতে নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। আজ রবিবার দেশটির স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অবস্থায় এক রোগীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল টানা ৭৬ দিন লকডাউনে থাকার পর উহান শহরে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। শনিবার পর্যন্ত এ শহরে ৫০ হাজার ৩৩৪ জন আক্রান্ত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, আক্রান্ত ওই রোগীর প্রতিবেশীদের নমুনায় পরীক্ষায় আরও ২০ জনের করোনা পজেটিভ এসেছে। তাদের মধ্যে ওই রোগীর স্ত্রীসহ পাঁচজনের কোনো উপসর্গ ছিল না।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাতে উহানের স্বাস্থ্য কমিশন জানায়, আগে যেসব এলাকায় সামাজিক সংক্রমণ শুরু হয়েছিল নতুন আক্রান্তের সঙ্গে সেখানকার সংক্রমণের যোগসূত্র পাওয়া গেছে। উপসর্গহীন রোগীদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ০৬ অক্টোবর ২০২৬
টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ০৬ অক্টোবর ২০২৬