মাকে জ্যান্ত পুঁতে ফেলল সন্তান, ৩ দিন পর কবর থেকে জীবিত উদ্ধার

০৯ মে ২০২০, ০৪:২১ PM

© সংগৃহীত

৭৮ বছর বয়সী বৃদ্ধা মা। চলাচল করতে পারে না। তাই সন্তানের কাছে বোঝা হয়ে যান বৃদ্ধ মা। সেজন্য মাকে জীবিত অবস্থাতেই মাটির নিচে পুঁতে রাখেন বৃদ্ধের ওই হতভাগা সন্তান। তবে তাতেও মারা যাননি ওই বৃদ্ধা। মাটিতে পুঁতে রাখার তিনদিন পর তাকে উদ্ধার করে পুলিশ।

এমন হৃদং বিদারক ও অদ্ভূত ঘটনা ঘটে। চীনের উত্তরাঞ্চলের প্রদেশ শাংসির জিংবিয়ান জেলায়। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ মে অক্ষম মাকে নিয়ে হঠাৎ উধাও হয়ে যায় ছেলে। স্বামী ফিরে এলেও তিনদিন ধরে শাশুড়িমা ফিরছেন না দেখে ৫ মে পুলিশের দারস্থ হন ওই ছেলের স্ত্রী। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে খুন করার উদ্দেশ্য ছেলে মাকে জ্যান্ত কবর দিয়েছে। দ্রুত কবরস্তানে গিয়ে মাটি খুঁড়ে সেই মাকে উদ্ধার করে তাজ্জব বনে যান উদ্ধারকারীরা। তিনদিন মাটির তলায় থেকেও প্রাণ হারাননি মা।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close