করোনাভাইরাস

আমেরিকায় বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ

০৮ মে ২০২০, ১০:৪৬ PM

© ফাইল ফটো

করোনা মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রে আশঙ্কাজন হারে বেড়েছে বেকারত্বের হার। বিশ্বের উন্নত এই দেশের কোটি কোটি মানুষ বেকারত্বের কারণে জীবিকা নিয়ে মারাত্মক এক অনিশ্চয়তার ঝুঁকিতে পড়েছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, গত মাসে দেশটিতে বেকারত্বের হার ১৪ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে শুক্রবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, মহামারির কারণে গত এপ্রিলে ২ কোটি ৫ লাখ আমেরিকান চাকরি খুঁইয়েছেন। গত শতাব্দীর ত্রিশের দশকে হওয়া মহামন্দার পর যা সর্বোচ্চ।

এটা শুধু কোনো সংখ্যা নয় এই পরিসংখ্যানের পেছনে রয়েছে এক একজন মানুষ, মহামারির কারণে যাদের জীবন ও জীবিকা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সবশেষ এই পরিসংখ্যান বলছে, মহামারি করোনায় কতোটা মন্দার মুখে পড়েছে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি।

ক্যাপিটাল ইকোনোমিকসের প্রধান অর্থনীতিবিদ পল অসওর্থ এক নোটে লিখেছেন, ‌‌‌‌‘যদিও দেশে বেকারত্বের হার বেড়ে সর্বোচ্চ ১৪ দশমিক ৭ শতাংশ হয়েছে তথাপি এটা বলতে চাই যা আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে এই সংখ্যাটা কম। যদি সঠিকভাবে হিসাব করা যেত তাহলে এই সংখ্যটা হতো ২০ শতাংশের কাছাকাছি।’

ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ০৬ অক্টোবর ২০২৬
টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন…
  • ০৬ অক্টোবর ২০২৬