নরসিংদীতে করোনারা কারণে ভোগান্তিতে পড়া পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে ৫০টি দরিদ্র, অসহায়, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- চাল পাঁচ কেজি, আলু ২ কেজি ২০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ মিলি, খেজুর ২৫০ গ্রাম, সাবান একটি।
এসময় ছাত্র অধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্টি হওয়া এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এসময় তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ছাত্র অধিকার পরিষদ, নরসিংদী জেলা শাখার সাদ্দাম হোসেন, এরশাদুল ইসলাম, ইমতিয়াছ খাঁন বিলাল, এইচ এম আসাদুজ্জামান সবুজ, শাখাওয়াত সরকার প্রমুখ।