ক্লান্ত শ্রমিকরা ঘুমিয়েছিলেন রেললাইনে, ট্রেনে কেটে প্রাণ গেল ১৬ জনের

০৮ মে ২০২০, ০৪:২৪ PM

© আনন্দবাজার

ভারতের মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল ১৬জন পরিযায়ী শ্রমিকের। দুর্ঘটনায় আহত পাঁচজনকে নিয়ে যাওয়া হয়েছে অওরঙ্গাবাদ সিভিল হাসপাতালে। আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে অওরঙ্গাবাদ জেলার কারমাডের কাছে।

আনন্দবাজারের এক প্রতিবেদেনে বলা হয়েছে, ওই পরিযায়ী শ্রমিকরা হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ ফিরছিলেন। তাঁরা জালনার একটি ইস্পাত কারখানায় কাজ করতেন। সেখান থেকে অওরঙ্গাবাদের উদ্দেশে রেল লাইন ধরে হাঁটতে শুরু করেন।

হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে জালনা থেকে ৬৫ কিলোমিটার দূরে কারমাড এলাকায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। সে সময়ই একটি মালগাড়ি পিষে দেয় তাঁদের। সকাল ৬টার দিকে খবর পেয়ে আরপিএফ ও পুলিশ সেখানে পৌঁছয়।

দক্ষিণ মধ্য রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘অওরঙ্গাবাদের কারমাডে মালগাড়ির খালি রেক কয়েকজন লোকের উপর দিয়ে চলে গিয়েছে। পুলিশ ও আরপিএফ সেখানে পৌঁছে উদ্ধারকার্য চালিয়েছে।’

পুলিশ গিয়ে আহতদের চিকিৎসার জন্য অওরঙ্গাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যায়। অওরঙ্গাবাদের পুলিশ সুপার মোক্ষদা পাতিল বলেছেন, ‘একটি মালগাড়ি চলে যাওয়ার ঘটনায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

এই ঘটনার পর দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি লিখেছেন, ‘মহারাষ্ট্রের অওরঙ্গাবাদের দুর্ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। বিষয়টি আমি রেলমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে কথা বলেছি। তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন।’ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছে রেল মন্ত্রণালয়।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬