রোজা রেখে-বোরকা পরেই মন্দির জীবাণুমুক্ত করছেন মুসলিম তরুণী

০৮ মে ২০২০, ১১:১০ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে সবকিছু পরিষ্কার রাখার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সেজন্য করোনার শুরু থেকেই দিনরাত ভারতের উত্তর দিল্লির প্রতিটি প্রান্তে জীবাণুনাশক-স্প্রে নিয়ে ঘুরছেন এক তরুণী।

এবার রোজা রেখে, বোরখা পড়ে হিন্দুদের উপাশনালয় পরিষ্কারে নেমেছেন ৩২ বছর বয়সী ওই মুসলিম তরুণী। যা নিয়ে রীতিমত হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম এর বিভিন্ন প্ল্যাটফর্মে। এই তরুণীর নাম ইমরানা সাইফি। এই তরুণীর উদ্যোগকে স্বাগত জানিয়েছে উত্তর দিল্লির নেহেরু বিহার। দেশব্যাপী প্রশংসিতও হচ্ছেন এই তরুণী। ধর্ম-বর্ণ পার্থক্য ভুলে তাকে এই কাজে সহযোগিতা করছেন স্থানীয় মন্দির ও গুরুদ্বার কমিটি।

ইমরানার পরিবার সূত্রে জানা যায়, সপ্তম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারেননি এই তরুণী। এই সঙ্কটের মুহূর্তে মানুষের পাশে থাকতে নিজে উদ্যোগ নিয়ে ৩ সদস্যের একটা দল তৈরি করেন তিনি।

স্থানীয়দের দাবি, “বরাবরই মানবতার পক্ষে লড়াই করেন ইমরানা। মাস তিনেক আগে নাগরিকত্ব বিল নিয়ে যখন উত্তাল দিল্লি, তখনও ধর্মের ভেদাভেদ না রেখে আর্তদের পাশে এসে দাঁড়িয়েছিলেন ইমরানা সাইফি।”

ইমরানা বলেছেন, “এই সঙ্কটকালে আমরা মন্দির-মসজিদ ভেদাভেদ করছি না। যেখানেই দেখছি জীবাণুমুক্ত করার প্রয়োজন, ঢুকে পরে স্প্রে করে দিচ্ছি। এখনও পর্যন্ত কোনও মহল থেকে বাধা আসেনি। আমি ভারতের সম্প্রীতি বজায় রাখতে চাই। আমি দেখাতে চাই আমরা সবাই এক, একসঙ্গেই বাঁচতে চাই।”
সূত্র: এনডিটিভি

আমার সঙ্গে অন্য নারী তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬
দল হয়ত ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ
  • ২০ এপ্রিল ২০২৬