করোনা কেড়ে নিলো ২ লাখ ৭০ হাজার প্রাণ

০৮ মে ২০২০, ০৯:৩১ AM

© ফাইল ফটো

মহামারী করোনাভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৭২০ জন। শনাক্ত হয়েছেন ৩৯ লাখ ১৭ হাজার ৫৩২ জন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১২ লাখ ৮৯হাজার ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৭৯১ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬১৫ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৬ হাজার ৭১৫ জন।

তৃতীয় স্থানে নেমে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৯৫৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৮৫৮ জন।

এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ৭০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৮৫৫ জন। ফ্রান্সে করোনায় ২৫ হাজার ৯৮৭ জনের মৃত্যু ও ১ লাখ ৭৪ হাজার ৭৯১ জন আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৮৫ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬
কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬