সোমবার স্কুল খুলছে ফ্রান্সে

০৮ মে ২০২০, ০৯:০৮ AM

© ফাইল ফটো

আগামী সোমবার থেকে সব স্কুল ক্রমান্বয়ে খুলে দিতে যাচ্ছে ফ্রান্স সরকার। স্কুল খুললেও প্রতি ক্লাসে সর্বোচ্চ ১৫ জন স্টুডেন্ট এক সঙ্গে ক্লাসের সুযোগ পাবে বলে জানান তিনি। বৃহস্পতিবার দেশটির শিক্ষামন্ত্রী জিন মিশেল ব্লানকার এ ঘোষণা দেন। খবর সিএনএনের।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীরা কোথায় বসবাস করে এবং আরও কিছু বিষয় বিবেচনা করে স্কুলগুলো খুলে দেওয়া হবে।প্রাইমারি স্কুল সোমবার থেকেই খুলে দেওয়া হবে। তবে প্রতি ক্লাসে ১৫ জন শিক্ষার্থী থাকবে। এর বেশি শিক্ষার্থী কোনো ক্লাসেই অংশ নিতে পারবে না।

মাধ্যমিক স্কুলের জন্য কিছু শর্তারোপ করা হয়েছে। শিক্ষামন্ত্রী জিন মিচেল জানিয়েছেন, যেসব এলাকা গ্রীন জোনের আওতায় অর্থাৎ যেখানে সংক্রমণ ইতোমধ্যেই কমে গেছে সেখানকার শিক্ষার্থীরা আগামী ১৮ মে থেকে স্কুলে ফিরতে পারবে। কিন্তু যেসব এলাকা এখনও রেড জোনের আওতায় রয়েছে সেসব এলাকার শিক্ষার্থীরা এখনই স্কুলে ফিরতে পারছে না।

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ০৬ অক্টোবর ২০২৬
টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন…
  • ০৬ অক্টোবর ২০২৬