ঢাকার সব রেল স্টেশনের জায়গায় সবজি চাষের নির্দেশ

০৭ মে ২০২০, ১০:১৫ PM

© সংগৃহীত

ঢাকা বিভাগের সব স্টেশনের ফাঁকা জায়গায় শাক-সবজি চাষ করার জন্য জরুরি নোটিশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার (০৭ মে) ঢাকা বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) সালাহ উদ্দীনের আদেশে স্টেশনগুলোর ইনচার্জদের নিকট ওই নোটিশ পাঠানো হয়েছে।

ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী স্বাক্ষরিত নোটিশ বাস্তবায়নের তাগিদ দিয়ে বলা হয়েছে, স্টেশনের ফাঁকা জায়গায় শাক-সবজি চাষ করতে ইনচার্জদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

ঢাকা বিভাগ রেলের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী গণমাধ্যমকে জানান, এসব অব্যবহৃত জায়গা পড়ে না থেকে যাতে রেল কর্মচারীদের সবজির চাহিদা পূরণে কাজে লাগে, সে জন্য এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি  বলেন, সবজি চাষে প্রয়োজনীয় খরচ সংশ্লিষ্ট স্টেশনগুলো সরবরাহ করবে। উৎপাদিত পণ্য তারা নিজেরা ভোগ করতে পারবে। কোনো ফাঁকা জায়গা অনাবাদী থাকবেনা, প্রধানমন্ত্রীর দেয়া এমন নির্দেশনা বাস্তবায়ন করতেই সবজি চাষের উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।

জানা গেছে, ঢাকা বিভাগে বর্তমানে ১৪৩টি রেলস্টেশন রয়েছে। স্টেশনগুলোর প্লাটফর্মের পাশে, লোকশেড কিংবা লাইনের পাশে ফাঁকা জায়গা অব্যবহৃত পড়ে রয়েছে।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৯ শিশুর শরীরে হাম সনাক্ত, হাসপাতালে ভর্তি ৫
  • ০১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence